রবিবার, ১০:০৮ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর এবার তাকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এ সপ্তাহান্তে দেশটির সব ঘরোয়া ফুটবল ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ রেখে মেসির সম্মানে করতালি দেওয়া হবে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ ভাষায় হাতে লেখা একটি বার্তা প্রকাশ করে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচটিই ছিল আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার এক বিবৃতিতে জানায়, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে আসন্ন ম্যাচগুলোর প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ রেখে করতালি দেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেসব মাঠে খেলা শুরুর আগে মেসির সম্মানে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করতে হবে। মেসির অবসরের ঘোষণা দেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিই সেখানে দেখানো হবে।

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। এরপর তিনি ১২৫ গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ৩৪টি এবং সবচেয়ে বেশি জয় ২৩টির রেকর্ডও মেসির দখলে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি; দেওয়ার মতো আর কিছুই বাকি নেই।’ তিনি আরও বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং ভেতর থেকে এখনো কষ্ট দেয়। তবে আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’

২০২২ সালে মেসির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এটি ছিল দেশটির ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com