রবিবার, ১০:২৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ম্যাচ খেলতে পারে ব্রাজিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

অক্টোবরে বাংলাদেশে এসে ম্যাচ খেলার সম্ভাবনা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার স্টেডিয়ামটি পরিদর্শন করে তারা।

ব্রাজিল জাতীয় দলের জেনারেল সুপারভাইসর সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে। এ সময় তারা নতুন করে প্রস্তুত করা সবুজাভ মাঠ, খেলোয়াড়দের সাজঘর, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখে।

দুপুর ১টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় প্রতিনিধি দলটি। এর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে তারা। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ সামনে রেখে ওই মাঠের প্রস্তুতি দেখতে কলকাতা গিয়েছিল প্রতিনিধি দলটি।

পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে অথবা ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচও খেলতে পারে।’

তিনি বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, মাঠের প্রস্তুতির কাজ চলছে এবং পুরো কাজ শেষ করতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছে এবং প্রয়োজন হলে আবার পরিদর্শনে আসতে পারে বলে আমাকে জানিয়েছে।’

সাবেক এই ফুটবলার আরও জানান, প্রতিনিধি দলের সদস্যরা মাঠে কীভাবে পানি দেওয়া হয় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কেমন, সেটিও খতিয়ে দেখেছেন। এরপর তারা খেলোয়াড়দের সাজঘর ও গ্যালারিগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারে কি না, জানতে চাইলে ইকবাল বলেন, ‘পরিদর্শনের সময় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com