সোমবার, ০৭:৫৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়–এর গৌরনদী প্রতিনিধি এস. এম. জুলফিকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় এজাহারভুক্ত ও জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহাম্মেদ হীরা, এম. আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা আক্তার সোমা, কাজী আল-আমীন, বিএম বেলাল, সাংবাদিক এস. এম. মোশাররফ হোসেন, মো.মোস্তফা হাওলাদার, মো.খায়রুল ইসলাম, সবুজ খান, মনীষ বিশ্বাস, সঞ্জয় পাল, প্রচার সম্পাদক মো.হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসানসহ উপস্হিতি অনেকে।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপরও আঘাত। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জানা গেছে, গত রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এস. এম. জুলফিকারের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এস. এম. জুলফিকার ৬ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামাকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার অগ্রগতি সম্পর্কে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এজাহারভুক্ত দুই আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com