সোমবার, ০২:৫১ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ইয়ামালকে মেসির বার্তা: নিজের পথেই এগিয়ে যাও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর লামিনে ইয়ামালকে নিজের পথেই এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন লিওনেল মেসি। নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে শেষ বাঁশি বাজার পর ১৯ বছর বয়সী ইয়ামালকে ৩৯ বছর বয়সী মেসির সঙ্গে মাঠে আলিঙ্গন করতে দেখা যায়। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাও হয়।

পরে সাংবাদিকেরা জানতে চাইলে ইয়ামাল বলেন, ‘তিনি আমাকে বলেছেন, নিজের পথেই এগিয়ে যেতে এবং ভবিষ্যৎ আমাদের প্রজন্মের। তার এই কথাগুলোর মূল্য আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের সমান।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি এবারের আসরেও ছিলেন দুর্দান্ত। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার আটটি ম্যাচেই খেলেছেন তিনি। পুরো আসরে করেছেন আটটি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল।

ইয়ামালের কাছে মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। বার্সেলোনার এই তরুণ তারকা বলেন, ‘তিনি এমন একজন, যাকে আমি সবসময় শ্রদ্ধা করেছি। ম্যাচ শেষে আমি তাকে আমার সম্মান জানিয়েছি।’

মেসি ও ইয়ামালের পরিচয়ের গল্পও বেশ পুরোনো। বার্সেলোনায় খেলার সময়, মাত্র ২০ বছর বয়সী মেসি একটি শিশু কল্যাণ সংস্থা এবং ক্লাবের বর্ষপঞ্জির জন্য আয়োজিত আলোকচিত্র ধারণে অংশ নিয়েছিলেন। সেখানে পাঁচ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিতে দেখা যায় আর্জেন্টাইন মহাতারকাকে।

বিশ্বকাপ ফাইনালের আগেও ইয়ামালের প্রশংসা করেছিলেন মেসি। গত মৌসুমে বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পাওয়া এই তরুণ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার, ইতিমধ্যেই বিশ্ব তারকায় পরিণত হয়েছে। তার বয়স মাত্র ১৯ বছর, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com