মঙ্গলবার, ১০:৩৫ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৬, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, কঠোর বার্তা ইরানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ চালু করা হবে না।

আজ বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব ও নির্ধারিত নিয়ম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে আগের শান্তি কাঠামোর শর্তগুলো মেনে চলতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে চলমান ‘বিরূপ কার্যক্রম’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি ব্যবহারে তেহরানের নিয়ম অনুসরণ করতে হবে।

ইরানের সামরিক মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বা চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলতে বাধ্য করা সম্ভব নয়।

এদিকে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের এমন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়ছে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার উদ্যোগ থাকলেও, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরান আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com