সোমবার, ০৭:৫৬ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

২০ বছর পরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাচ্ছেন আলোচিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়,আয়োজকদের দাবি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেন্দু অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এ অনুষ্ঠান ছাড়াও কলকাতায় তসলিমাকে কেন্দ্র আরও কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবীন্দ্র সদনের অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, ‘তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনো আইনি বাধা নেই। আদতে বিগত দুটি সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন একটি সরকার এসেছে। নতুন আবহে আমরা যারা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।’

তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের নেপথ্যে কোনো রাজনীতি নেই। তসলিমার বিভিন্ন কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান হবে। তবে তসলিমার নিরাপত্তা একটা বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।’

অনুষ্ঠানের আর এক আয়োজক সংগঠনের ‘সেক্যুলার মিশন’। ওই সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান…। সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি আসছেন। আমরা তার সংগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকব।’

অনুষ্ঠানের উদ্যোক্তাদের পোস্টে তসলিমাকে ‘মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ বলে উল্লেখ করা হয়েছে।

তসলিমার কলকাতা সফর নিয়ে আইএসএফ নেতা, ভাঙড়ের বিধায়ক, ফুরফুরা দরবার শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেন, ‘ক্ষমতায় এলে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেবে বলেছিল। সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা বলেছিল। ইস্তাহারে বলা কোনো কথা রাখতে পারেনি বিজেপি সরকার। মুসলমানদের টাইট করাটাই উন্নয়ন। তসলিমা নাসরিন মুসলমান-বিদ্বেষী হিসাবেই পরিচিত। বিজেপি সমর্থকদের মনে হবে মুসলমানদের টাইট করা হবে। এটাই উন্নয়ন।’

২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেনা মোতায়েন করতে হয়েছিল তৎকালীন বাম সরকারকে। তখন তসলিমার বিতর্কিত ওই বইটিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার ওপরে এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’ বহাল ছিল। শাসনক্ষমতায় পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা। বর্তমানে তিনি নয়াদিল্লিতে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com