রবিবার, ১২:৪৬ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের শুরুতেই জোর বিতর্ক, ফের কাঠগড়ায় সেই মদনগোপাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৯০ বার পঠিত

জোর বিতর্ককে সঙ্গী করেই শুরু হলো এশিয়া কাপ ২০২২। প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শ্রীলঙ্কা শিবিরকে।

পাথুম নিশঙ্কাকে টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করার পরেই পুরোপুরি ক্ষুব্ধ দেখায় শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডকে। সাজঘরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা তো বটেই, এমনকি গ্যালারির দর্শকদেরও হতবাক দেখায় তৃতীয় আম্পায়ার মদনগোপালের সিদ্ধান্তে।

ম্যাচের ১.৬ ওভারে নবি উল হকের বলে জোরালো শট নেয়ার চেষ্টা করেন নিশঙ্কা। যদিও বল তার ব্যাটের পাশ দিয়ে উইকেটকিপার রহমানউল্লাহর দাস্তানায় চলে যায়। ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী আফগানিস্তানের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন ব্যাটসম্যান।

টেলিভিশন রিপ্লে দেখে বোঝার উপায় ছিল না নিশঙ্কা যথাযথ আউট হয়েছেন কিনা। বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আল্ট্রা এজে প্রায় কিছুই ধরা পড়েনি। গ্রাফের অতি সামান্য নড়াচড়াতেই নিশঙ্কাকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার জয়রমন মদনগোপাল।

তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তকে হতাশাজনক আখ্যা দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে অজিঙ্কা রাহানে ব্যাট করার সময় পরপর ৩ বলে ভুল সিদ্ধান্ত জানিয়ে হাসির খোরাক হয়েছিলেন আম্পায়ার মদনগোপাল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com