রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাতার বিশ্বকাপ থেকে কত আয় হবে?

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৬৫ বার পঠিত

আগামী ২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হয়েছে কাতার।

বিশ্বকাপ উপলক্ষ্যে সাজ সাজ রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি।  নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি ও খেলোয়াড় ও সংশ্লিষ্টদের থাকা-খাওয়াসহ দর্শকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুতি সেরে রেখেছে কাতার।

কৌতূহলীরা জানতে চাচ্ছেন, বিশ্বকাপ থেকে কত আয় হবে কাতারের?

টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের জানালেন, আয়ের অংকটা বিশাল হবে বলেই আশাবাদী তিনি।  তিনি আপাতত অনুমান করতে পারছেন, কত হতে পারে সেই বিশাল অংক।

সংবাদমাধ্যমে নাসের আল খাতের জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি।

বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাসের।

শুরুতে উদ্বোধনী ম্যাচ ২১ নভেম্বর হওয়া কথা থাকলেও পরে তা একদিন এগিয়ে এনে ২০ নভেম্বর করা হয়।  বিশ্বকাপের স্টেকহোল্ডারদের আগ্রহের কারণেই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  জানিয়েছেন নাসের আল খাতের।

তিনি বলেন, ‘বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।  তাই সোমবার থেকে এগিয়ে রোববার করা হয়েছে। ’

উল্লেখ্য, বিশ্বের সিংহভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com