সোমবার, ০৯:৪৪ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৩৫তম রাতের মতো সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের (৪ জুলাই) এই বিক্ষোভে হাজারো মানুষ প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতির অবসানের দাবি জানান। সূত্র এপি নিউজ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাজধানীর প্রধান সড়ক ধরে স্কান্দারবেগ স্কয়ারের দিকে মিছিল করেন। তবে অংশগ্রহণকারীর সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একটি সংরক্ষিত উপকূলীয় এলাকায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রতিবাদ থেকে এ আন্দোলনের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ওই প্রকল্পের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে আন্দোলনটি সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী গণবিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা ‘নতুন আলবেনিয়া’ এবং ‘এদি রামা, পদত্যাগ করুন’ স্লোগান দেন।

বিক্ষোভে প্রতীকী নানা কর্মসূচিও ছিল। প্রধানমন্ত্রী রামার একটি বড় আবক্ষ ভাস্কর্য স্থাপন করে পরে দড়ি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে রামার ৬২তম জন্মদিন উপলক্ষে কয়েকজন বিক্ষোভকারী সিমেন্ট দিয়ে তৈরি প্রতীকী ‘জন্মদিনের কেক’ বহন করেন এবং ব্যঙ্গাত্মকভাবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

এ ছাড়া অনেকের হাতে গোলাপি ফ্লেমিঙ্গো আকৃতির বেলুন দেখা যায়। রিসোর্ট প্রকল্পের কারণে এ পাখির আবাসস্থল হুমকির মুখে পড়তে পারে ,এ অভিযোগ থেকেই আন্দোলনটি ‘পিঙ্ক ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিতি পেয়েছে।

প্রায় দুই ঘণ্টার বিক্ষোভ শেষে একদল আন্দোলনকারী থানার সামনে গিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টের কাছে বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা থানার জানালার কাচ ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com