সোমবার, ০৬:২২ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঢাকার ৪১৬ বছর পূর্তি উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ফিফা বিশ্বকাপ ২০২৬, জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই, শীর্ষে মেসি-এমবাপ্পে ‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড’ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু পিতার মরদেহ কাঁধে কাতারের আমির যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবেই সবাই মিলে দেশ গড়তে হবে-প্রধানমন্ত্রী বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন।

শুক্রবার  (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এতে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ত্রিশ হাজার জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com