বুধবার, ১২:৪৮ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, আলোচনায় ছিল যেসব বিষয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। কাতারের রাজধানী দোহায় গতকাল বুধবার শেষ হওয়া এই বৈঠকে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। তবে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। বরং আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয়েছে দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তিতে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে বলে উল্লেখ করা বিষয়গুলোর ওপর।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের আলোচকরা দুই দিন ধরে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী চুক্তির আওতায় এই দুটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দোহার আলোচনায় জুনে যুদ্ধবিরতি নিশ্চিত করা সমঝোতা স্মারক-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ফলাফলের ভিত্তিতেই এই আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হচ্ছে। ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরুর ক্ষেত্রে এটিই ছিল তার প্রধান কারণ। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। এখন দেখা যাক কী হয়।’

তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দোহার বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি উত্থাপিত হয়নি। কারণ, এই বৈঠক মূলত কারিগরি বিষয়ক আলোচনা কেন্দ্রিক ছিল।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরে আলোচনায় আসবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই আমরা পারমাণবিক ইস্যু নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা শিগগিরই আলোচনা শুরু করব।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

হোয়াইট হাউস যে আলোচনাকে ‘উচ্চপর্যায়ের’ বলে উল্লেখ করেছিল, সেই উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।

ইরানের প্রতিনিধিদলের প্রধান ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, আলোচনা শেষ হয়েছে। তবে দুই পক্ষের কেউই জানায়নি, মতপার্থক্য দূর করার ক্ষেত্রে তারা কোনো অগ্রগতি অর্জন করতে পেরেছে কি না।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার হাতে?

প্রাথমিক চুক্তি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর অনুমতি দেবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যেত। যদিও আংশিকভাবে নৌযান চলাচল আবার শুরু হয়েছে, তবু এই কৌশলগত জলপথের পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। গত সপ্তাহান্তে একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়।

ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বদ্ধপরিকর তেহরান। এছাড়া প্রাথমিক চুক্তিতে নির্ধারিত টোলমুক্ত সময়সীমা শেষ হওয়ার পর আগামী আগস্টের মাঝামাঝি থেকে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায় শুরু করবে বলে ইরান একাধিকবার জানিয়েছে।

অন্যদিকে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা অনেক দূর এগিয়েছে।’

ট্রাম্পের এ মন্তব্যের পর তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম বিশ্লেষকেরা তেলের দাম কমার পূর্বাভাস দিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com