বুধবার, ০৬:০৩ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মন খারাপের ম্যাচেও প্রশংসায় ভাসলেন জাপানি সমর্থকেরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। তবে এই মন খারাপের ম্যাচেও বিশ্ববাসীর মন জয় করেছেন দেশটির সমর্থকেরা।

গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি ছাড়ার আগে পড়ে থাকা ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এশিয়ার দেশটির সমর্থকেরা। আগের বিশ্বকাপগুলোর মতো এবারও এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা।

সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচ শেষে দেখা যায়, জাপানি সমর্থকেরা হাতে থাকা নীল রঙের ব্যাগে গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, কাগজ ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করছেন। ম্যাচজুড়ে দলকে সমর্থন দিতে যে ব্যাগ ব্যবহার করেছিলেন, সেটিই পরে পরিচ্ছন্নতা অভিযানে কাজে লাগান তারা।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেকের সময় প্রথমবার তাদের স্টেডিয়াম পরিষ্কারের দৃশ্য আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।

মাঠের লড়াইয়ে অবশ্য জয় নিয়ে ফিরতে পারেনি জাপান। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানো গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সেই লিড ধরে রেখেছিল জাপান।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৫৬তম মিনিটে কাসেমিরোর হেডে সমতা ফেরায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ের ফলে ব্রাজিল শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।

বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো জাপানের। এখনো পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও জিততে পারেনি এশিয়ার দলটি। তবু মাঠের ফল যাই হোক না কেন, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার অনন্য সংস্কৃতির কারণে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com