সোমবার, ০১:০৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জাপান ম্যাচে কতক্ষণ খেলবেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ লড়াইয়ে জাপানের বিপক্ষে নেইমারকে আরও বেশি সময় মাঠে পাওয়ার আশা করছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। একই সঙ্গে তিনি মনে করেন, কঠিন এই নকআউট ম্যাচে যেকোনো পরিস্থিতির জন্য তার দল প্রস্তুত রয়েছে।

পায়ের পেশির চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৩–০ গোলের জয়ে তিনি মাঠে ছিলেন মাত্র ১৫ মিনিটের কিছু বেশি সময়।

রোববার সংবাদমাধ্যমকে আনচেলত্তি বলেন, `গত এক সপ্তাহে তার উন্নতি উল্লেখযোগ্য ছিল। দুর্ভাগ্যজনকভাবে আগে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি, তবে এখন তার শারীরিক যে অবস্থা, তাতে আরও বেশি সময় খেলার মতো রয়েছে।‘

গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি প্রস্তুতি ম্যাচে জাপান ৩–২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। আনচেলত্তির মতে, সেই ম্যাচের অভিজ্ঞতা এবার প্রতিপক্ষ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। কারণ এবার হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

তিনি বলেন, `আমরা বুঝতে পেরেছি জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। আমরা এই ম্যাচের প্রস্তুতি নিচ্ছি যেন এটি একটি ফাইনাল ম্যাচ, কারণ আমাদের কাছে এটি সত্যিই ফাইনালের মতো।‘

তিনি আরও বলেন, `আমাদের মানসিক দৃঢ়তা এবং শক্ত মনোবল দরকার। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের মতো নকআউট ম্যাচের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।‘

দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, `দল প্রস্তুত, উদ্দীপ্ত এবং আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই অত্যন্ত কঠিন।‘

এই ম্যাচটি হিউস্টনের স্থানীয় সময় দুপুরে শুরু হবে। এবারের প্রতিযোগিতায় এই সময়ে আগে কখনও খেলেনি ব্রাজিল। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি।

তিনি বলেন, `আমি মনে করি না খুব বেশি কিছু বদলাতে হবে। আমরা সাধারণত এই সময়েই অনুশীলন করি। শেষ পর্যন্ত আমাদের একটি ফুটবল ম্যাচই খেলতে হবে।‘

তিনি আরও বলেন, `আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। আমরা একটি অত্যন্ত শক্তিশালী এবং গোছানো দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। মাঠে আমরা কী করতে চাই, সে ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে।‘

হাস্যরসের ছলে তিনি বলেন, `খেলোয়াড়রা খুব ভালো ঘুমাবে। প্রধান কোচের চেয়ে অবশ্যই ভালো।‘

বিশ্বকাপ জয়ের দৌড় নিয়ে আনচেলত্তি মনে করেন, এখনো কোনো দলকে স্পষ্টভাবে এগিয়ে রাখা যায় না।

তিনি বলেন, `কিছু দল হয়তো গ্রুপপর্বে অন্যদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু এখনো পরিষ্কার কোনো ফেবারিট সামনে আসেনি। আমার বিশ্বাস, এটি হবে খুব কঠিন এবং ভারসাম্যপূর্ণ একটি প্রতিযোগিতা।‘

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com