রবিবার, ১২:২১ অপরাহ্ন, ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উদ্বেগ। ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেটকোভিচ স্বীকার করেন, শুরুতেই দেওয়া কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যে কোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।’

নিজ দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায় দিতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

আর্জেন্টিনা দলের খেলার ধরন নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছিলেন যে তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা করেন না। তার মতে, একজন খেলোয়াড়কে আটকাতে পুরো দলকে আলাদাভাবে প্রস্তুত করা কার্যকর নয়।

আলজেরিয়ার পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে ২২ জুন এবং এরপর ২৮ জুন তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের হাতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com