শনিবার, ১০:৪০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিমানবাহিনী জানিয়েছে, নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত দুই সদস্য খেমারাম কুমাবত ও দানিশ আলম।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ১০টার দিকে। জোরহাট এয়ার ফোর্স স্টেশনে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটি অবতরণের মুহূর্তে স্টেশন প্রাঙ্গণেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজে আগুন ধরে যায়।

প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী। এখনো বিধ্বস্তের কারণ জানা যায়নি। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের পাশে থাকা হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।

এএন-৩২ দুই ইঞ্জিনের সোভিয়েত আমলের সামরিক পরিবহন বিমান। ভারতীয় বিমানবাহিনীতে এটি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি এলাকা, গরম-আর্দ্র আবহাওয়া সব পরিবেশেই এই বিমান সক্ষম। প্রায় সাড়ে সাত টন মালামাল, ৫০ জন সৈন্য বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এটি। বাহিনীর কাছে বর্তমানে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় একটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। তার অল্প সময়ের মধ্যেই এই নতুন দুর্ঘটনা ঘটল। বিমানবাহিনী এখন পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com