রবিবার, ০৬:২৫ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপ উপভোগে সারাবিশ্বের দর্শকদের পাশাপাশি বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন।

বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনছে সরকার। এজন্য ব্যয় হবে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব রোববার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com