শনিবার, ০২:১৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ৭ মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে একাধিক স্থানে সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞে সন্দেহভাজন ব্যক্তিসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মাসকাটিন পুলিশ জানায়, সোমবার দুপুর প্রায় ১২টা ১২ মিনিটে পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান। ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসাকর্মীরা তাদের মৃত ঘোষণা করেন।

তদন্তকারীরা দ্রুত ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। তবে পুলিশ আসার আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে একটি পথচারী সেতুর নিকটে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। জরুরি সহায়তা প্রদান করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তী তদন্তে আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনকে মিল স্ট্রিট এলাকার একটি বাড়ি থেকে এবং অপরজনকে গ্র্যান্ডভিউ অ্যাভিনিউ এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সবাই সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য ছিলেন। তবে নিহতদের পরিচয় ও বয়স এখনো প্রকাশ করা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অতীতে অপরাধসংক্রান্ত নথি ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সব তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com