মঙ্গলবার, ০৪:০২ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তির অগ্রগতি হতে পারে: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তবে চূড়ান্ত সম্মতি দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে দক্ষিণ লেবাননে সামরিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, একটি ছোট জটিলতা তৈরি হয়েছিল, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে তিনি দাবি করেন, লেবাননের রাজধানীতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিরত রাখতে তিনি ভূমিকা নিয়েছেন।

ট্রাম্পের মতে, সম্ভাব্য শান্তি চুক্তি সামরিক সাফল্যের চেয়েও বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। যদিও তিনি স্বীকার করেন, বিষয়টি সহজ নয় এবং এখনো নানা চ্যালেঞ্জ বিদ্যমান।

তবে আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজনীয় লক্ষ্য অর্জনের পথে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com