রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৃত্যু আতঙ্কের মাঝেই ফুটবল লিগ শুরু করল ইউক্রেন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৭ বার পঠিত

ইউক্রেনের মাটিতে রাশিয়ার আগ্রাসন চলছেই। রাশিয়ার যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা গুঁড়িয়ে দিচ্ছে বাড়ি-ঘর। মিসাইলও মাঝেমধ্যে ধেয়ে আসছে। তবে এই মৃত্যু আতঙ্কের মাঝেই ঘরোয়া ফুটবল শুরু করেছে ইউক্রেন।

গত সোমবার শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া লিগ। যদিও দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। তবে প্রতিটি স্টেডিয়ামে রয়েছে বোমার হাত থেকে বাঁচার নিরাপদ স্থান। খেলার সময় সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। নিরাপদ মনে হলে ফের শুরু হচ্ছে অনুশীলন।

সেনাবাহিনীকে প্রতিটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভিতরে তৈরি রাখা হচ্ছে। এক ঘণ্টার বেশি সময় ধরে সাইরেন বাজলে সেনাবাহিনী স্টেডিয়াম ঘিরে ফেলে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পরে তারা জানাচ্ছে খেলা শুরু করা যাবে কি না।

ইউক্রেন ফুটবল সংস্থার প্রধান অ্যান্ড্রি পাভেলকো বলেছেন, ‘সম্পূর্ণ অন্য রকম পরিস্থিতিতে লিগ শুরু করছি। যুদ্ধের মধ্যেই খেলা হচ্ছে। বোমা, মিসাইলের আতঙ্ক নিয়েই খেলা হচ্ছে। অনেক ক্লাবের স্টেডিয়াম ভেঙে পড়েছে। তাদের সাহায্য করতে অন্য ক্লাব এগিয়ে এসেছে। ফুটবল আমাদের কাছে আবেগ, লড়াই। কোনও যুদ্ধ একে আটকে রাখতে পারবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com