বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯১ বার পঠিত

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় দুই হাজার ২১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাত লাখ ৭৩ হাজার ৫৬৬ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ২৫ লাখ ৯০ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৭৪ হাজার ৪৮১ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।

এর আগে গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ছয় লাখ ৯০ হাজার ৮৯ জন। করোনায় মারা গিয়েছিলেন দুই হাজার ৫২ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ৪১৬ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৪৫২ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৬১২ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৭০৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com