সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাজেকে বজ্রপাতে ৩ মাসের শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হন।

সোমবার (২৫ মে) রাত ৩টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন- প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে যখন পরিবারের সবাই ঘরে ঘুমাচ্ছিলেন তখন ৩টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে তাদের ঘরের ওপর বজ্রপাত হয়। এর তীব্রতা এতো বেশি ছিল ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ফুটো ও নষ্ট হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই উজ্জ্বল চাকমার মৃত্যু হয় এবং ঘরের ভেতর থাকা বাকি ছয়জন গুরুতর আহত হন।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, রাতে আমরা বজ্রপাতের বিকট শব্দ শুনতে পেয়েছিলাম। সকালে জানতে পারি আমার এলাকায় এক শিশু নিহত হয়েছে এবং একই পরিবারের ছয়জন আহত হন। আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা বলেন, ভোরের দিকে বজ্রপাতে আহত ছয়জন হাসপাতালে আসেন। জরুরি চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন হাসপাতালে ভর্তি আছেন, তবে তিনিও আশঙ্কামুক্ত।

তিনি আরও জানান, নিহত শিশুর শরীরে বাহ্যিক কোনো পোড়া বা আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের অতি বিকট শব্দে আতঙ্কিত হয়ে ‘হার্ট অ্যাটাক’ (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) হওয়ায় ওই শিশু মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com