বুধবার, ০৪:৪২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের জন্য সবচেয়ে বেশি খরচ হতে পারে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেডিয়ামে—লেভাইস স্টেডিয়াম, মেটলাইফ স্টেডিয়াম এবং সোফাই স্টেডিয়াম। টিকিটের দাম তো আগেই আলোচনায় ছিল, এবার স্টেডিয়ামের ভেতরের খরচ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত লিভাইস স্টেডিয়াম সবচেয়ে ব্যয়বহুল ভেন্যু হিসেবে শীর্ষে রয়েছে। এখানে এক কাপ পানীয় এবং একটি সাধারণ খাবারের জন্য দর্শকদের গড়ে খরচ করতে হতে পারে প্রায় ৩৪ দশমিক ২৪ ডলার।

এরপর রয়েছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম, যেখানে একই ধরনের খাবার ও পানীয়ের খরচ প্রায় ৩৩ দশমিক ২২ ডলার। তৃতীয় স্থানে আছে ক্যালিফোর্নিয়ার ইনগলউডে অবস্থিত সোফাই স্টেডিয়াম, যেখানে খরচ প্রায় ৩২ দশমিক ২৪ ডলার।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর টিকিটের দামও আকাশছোঁয়া হতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দামই প্রায় ৯৫৫ ডলার পর্যন্ত পৌঁছেছে।

গবেষণাটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর স্টেডিয়ামগুলোতেই খরচ সবচেয়ে বেশি, যা সান ফ্রান্সিসকো বে এরিয়া, নিউ ইয়র্ক–নিউ জার্সি এবং লস অ্যাঞ্জেলেসের মতো জায়গার উচ্চ ব্যয়ের বাস্তবতাকেই তুলে ধরে।

অন্যদিকে মেক্সিকোর স্টেডিয়ামগুলো তুলনামূলকভাবে অনেক সস্তা। সেখানে সবচেয়ে কম খরচের স্টেডিয়াম হলো গুয়াদালাহারার আক্ৰন স্টেডিয়াম, যেখানে একই ধরনের খাবার ও পানীয়ের জন্য খরচ মাত্র ৯ দশমিক ৭৭ ডলার।

এরপর রয়েছে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম, যেখানে খরচ ১০ দশমিক ৭৭ ডলার, এবং মন্টেরের বিবিভিএ স্টেডিয়াম, যেখানে খরচ ১৩ দশমিক ৯০ ডলার।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সস্তা স্টেডিয়াম হিসেবে ধরা হয়েছে কানসাস সিটির এরোহার্ড স্টেডিয়াম, যেখানে একই খরচ প্রায় ২২ দশমিক ৩৭ ডলার।

বিশ্লেষকদের মতে, এই বিশাল খরচের পার্থক্য দর্শকদের ভ্রমণ ও বাজেট পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। বিশেষ করে পরিবার বা একাধিক ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের জন্য খরচ অনেক বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com