সোমবার, ১২:২৫ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়া নেই। তবে তেহরান যদি দ্রুত সমঝোতায় না পৌঁছায়, তাহলে নতুন করে হামলা শুরু হতে পারে।

এদিকে যুদ্ধ বন্ধে চলমান আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরান।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ।

প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়েই বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং তা পর্যালোচনা করছি।’

বাঘায়েই আরও জানান, ‘পাকিস্তান এখনও দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার ধারাবাহিকতায় পাকিস্তান উভয় দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে।’ এ সময় তিনি গতকাল বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের কথাও উল্লেখ করেন।

ছয় সপ্তাহ আগে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে সংঘাত নিরসনের আলোচনায় তেমন অগ্রগতি দেখা যায়নি। এরই মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যাবে। আমরা প্রস্তুত আছি।’

এ সময় ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com