মঙ্গলবার, ০৪:৫৮ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর চেষ্টা, আবারও তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও তেহরানে গেছেন। তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ‘আগের সফরেরই ধারাবাহিকতা’ এবং তার এজেন্ডা হলো আলোচনা (যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে) পুনরুজ্জীবিত করা। এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান।

সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেন।

ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন।

পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত প্রকাশ করেনি। তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক বার্তা আদান-প্রদান করছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com