বুধবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে একাধিক পরিবর্তন। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসানের। তিনি ওপেনিংয়ে খেলছেন মাহমুদুল হাসানের সঙ্গে।

আঙুলের চোটে মাহমুদুলের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি একাদশে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া একাদশে আরেকটি পরিবর্তনে ইবাদত হোসেনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

অন্যদিকে পাকিস্তানও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শাহজাদ। বাদ পড়েছেন ইমাম-উল-হক, নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com