শনিবার, ০৫:৪১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধেও গত দেড় বছরে ‘দুর্নীতির’ অভিযোগ উঠেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেন তিনি।

জাতীয় সংসদে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।

তিনি বলেন, কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি, তবে নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছেন। নাহিদ প্রশ্ন তোলেন, তাঁর নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে? তিনি কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ চান।

এ সময় নাহিদ ইসলাম তার বয়স ২৮ ও জন্মদিনের প্রসঙ্গ টেনে বলেন, তিনিও নবীন সংসদ সদস্য, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি কারও ‘ছোট ভাইয়ের ছোট ভাই’ হিসেবে এখানে আসেননি। সব সংসদ সদস্য যে সম্মান প্রত্যাশা করেন, নবীন সদস্যরাও একই সম্মান প্রত্যাশা করেন বলে জানান তিনি।

এরপর সংসদে উত্তেজনাপূর্ণ মুহূর্তে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে নাহিদ ইসলামকে জন্মদিনের অভিনন্দন জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিসভার সদস্য ও দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদকে জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রসঙ্গত, শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কথা বললে, নতুন বাংলাদেশের কথা বললে-এমন অভিযোগ তারা আশা করেন না। জবাবে নাহিদ ইসলাম বলেন, যারা এখন সরকারে আছেন, তারাই অভিযোগের প্রমাণ দিতে বাধ্য। স্পিকার অবশ্য মন্তব্য করেন, প্রতিমন্ত্রী কারও নাম ধরে বলেননি, তিনি তরুণ সদস্যদের কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com