শনিবার, ১১:২১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

পুরনো বন্দোবস্তে দেশ, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত
অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে।

রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ রবিবার দুপুরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না।

এখন সম্পূর্ণ আগের মতো দেশ চলছে। সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা যে সংস্কারের কথা বলেছি ঐক্যমত কমিশনে, গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভবনাকে নষ্ট করে দিচ্ছে।

এ সময় আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, কারো সাবেক পরিচয় মুখ্য নয়। আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাঁদাবাজ, অপরাধী, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com