শনিবার, ১০:৩৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পঠিত

হঠাৎ করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি।

মাসচেরানোর পদত্যাগের কথা গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এক বিবৃতিতে মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবটি বলেছে, ‘ব্যক্তিগত কারণেই প্রধান কোচের দায়িত্ব সরে দাঁড়িয়েছেন মাসচেরানো।’

তবে আর্জেন্টাইন এই কোচ আগেই পদত্যাগের কথা জানিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের বরাতে ইএসপিএন বলেছে, ‘গত শনিবার নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পরই ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মাসচেরানো। আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গিলের্মো হোয়োস। এর আগে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন হোয়োস।’

২০২৪ সালের শেষ দিকে মায়ামির কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাসচেরানো খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান। তার অধীনে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি ২০২৫ সালে জেতে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন।

পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একসঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি, যা সবসময় মনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও দলটি আরও বড় সাফল্য অর্জন করবে।’

ক্লাবের মালিকপক্ষও মাসচেরানোর অবদানকে সম্মান জানিয়েছে। জর্জ মাস বলেন, ‘মাসচেরানো সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।’

প্রসঙ্গত, মাসচেরানো এক সময় মেসির সতীর্থ ছিলেন। আর্জেন্টিনা ও বার্সেলোনায় একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন দুজনে। দীর্ঘ দেড় বছরে ইন্টার মায়ামি মাসচেরানোর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৮ ম্যাচ। ১৫ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ১৪ ম্যাচ।

এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে ইন্টার মায়ামি। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। দুইয়ে থাকা শিকাগোর পয়েন্ট ১৩। প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com