বুধবার, ০১:৫১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত করতে পারলেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই একাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে ফেরত পান তারা। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

গত ২৪ মার্চ এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। জিডিতে বলা হয়, ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com