বুধবার, ০৮:০০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত
নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এই ছবিতে দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হওয়ার পর এটি কিয়ারার অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।

গত বছরের জুলাই মাসে মা হয়েছেন কিয়ারা আডবাণী। পর্দায় সাধারণত তাঁকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কিয়ারা বলেন, মা হওয়ার পর আমি যেন বাঘিনি হয়ে উঠেছি। এখন মনে হয় অনেক কিছুকেই আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আবার সন্তানের জন্য অনেক ছোট বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সম্প্রতি ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা গেছে। পোস্টারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা বা সিনেমা সংশ্লিষ্ট কেউ তা নিয়ে মাথা ঘামাতে নারাজ।
ছবির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের গভীর মানবিক আবেদন রয়েছে যা এই চরিত্রের জন্য খুব জরুরি ছিল।

পরিচালকের মতে, সিনেমায় সব সময় যুক্তি দিয়ে কাজ হয় না, কিছু সিদ্ধান্ত নিতে হয় মনের অনুভূতি থেকে। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই ছিল।সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com