বৃহস্পতিবার, ০৩:৩৮ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী প্রচারিত হবে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান, নাটক ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন।

২৬ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। দুপুর ১২টায় প্রচার হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। এ অনুষ্ঠানে গান গাইবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার। দুপুর দেড়টায় প্রচার হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

রাত ৯টায় প্রচার হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। নাটকে অভিনয় করেছেন- আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম. ম মোর্শেদ, মারুফ আকিব, সাবিহা জামান প্রমুখ। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।

রাত ১০টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ও নাদিয়া হকের উপস্থাপনায় সম্প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। একক গান, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সামিনা চৌধুরী ও স্বরলিপি। দলীয় সংগীতে থাকছে জনপ্রিয় দুটি দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।

এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ অনুষ্ঠান, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com