আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বরিশালের গৌরনদীতে এতিম ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বিকেল ৫টায় উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে ওই ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সহ-সভাপতি শরীফ মাহমুদুল হাসান মুহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মোঃ আনসার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ
শামীম শেখ, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ্য এস.এম জুলফিকার, যুগ্ম সম্পাদক আবদুছ ছালেক মামুন, মোঃ লিটন খান, ঝর্ণা আক্তার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ প্রমূখ।