বুধবার, ০৭:১৪ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

আন্তর্জাতিক মানবিক সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বরিশালের গৌরনদীতে এতিম ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওইদিন বিকেল ৫টায় উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে ওই ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সহ-সভাপতি শরীফ মাহমুদুল হাসান মুহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মোঃ আনসার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ কাওছার হোসেন।
বক্তব্য রাখেন, সংগঠনের প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ্য এস.এম জুলফিকার, যুগ্ম সম্পাদক আবদুছ ছালেক মামুন, মোঃ লিটন খান, ঝর্ণা আক্তার, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ প্রমূখ। উক্ত ইফতার মাহফিলের আয়োজক হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন দিদার সরদার । তিনি আয়োজনটি শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়োজিত সকল কর্মকর্তা – সদস্য এবং ভলান্টিয়ার্স স্বেচ্ছাকর্মী-স্বেচ্ছাসেবীদের , শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতার করার তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com