বুধবার, ০২:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

আর গোপনে নয়, এবার ধুমধাম আয়োজনে বিয়ে করব : শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গতকাল দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। এসেই হইচই ফেলে দিয়েছেন নায়ক। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানালো সারা দেশ থেকে আসা তার হাজারো ভক্ত-দর্শক। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।

পরে বিমানবন্দর থেকে বেলা আড়াইটার দিকে গুলশানের বাসায় পৌঁছান শাকিব খান। সেখানে গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এই সুপারস্টার।

তিনি বলেন, এক জীবনে এর চেয়ে পাওয়া কিছু হতে পারে না। যারা শুধু ভালোবাসার টানে আজ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। এরা ভালোবাসে বলেই শত বাঁধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছি।

শাকিব খান বলেন, আমেরিকায় শেষ এক সপ্তাহ যেন মোটেও শেষ হচ্ছিল না। শেষ ৭ দিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। তুর্কিতে ট্রানজিট নেয়ার পর একটু পর পর খোঁজ নিচ্ছিলাম ঢাকা যেতে আর কতসময় বাকি? মনটা ছটফট করছিল ঢাকায় পা রাখার জন্য।

এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে নায়ক বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান জানান, ‘আব্রামের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

উল্লেখ্য, নয় মাস আগে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। পরে তিনি সেখানে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সম্প্রতি দেশটির নাগরিকত্ব পেয়েছেন কিং খান। এরই মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ছবির কাজের জন্য ফের নভেম্বরে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com