বৃহস্পতিবার, ১০:১৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৬ জনের প্রাণহানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার পঠিত

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি বনে লাগা আগুনে আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। আলজেরিয়া কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির কামেল বেলজউদ নামের এক মন্ত্রী জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে হেলিকপ্টারযোগে সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা। ওই অঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে অন্তত ৩৫০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং সেখানে বিভিন্ন সময়ে ১৬টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী এক নারী ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনো প্রকাশ করা হয়নি। গত বছরও ওই এলাকায় দাবানলে ৯০ জন মানুষের মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় এক লাখ হেক্টর বনভূমি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com