বৃহস্পতিবার, ১০:১৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

রাজধানীতে গার্ডার দুর্ঘটনা : ক্রেন চালকসহ গ্রেফতার ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৭ বার পঠিত

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ক্রেনচালক, চালকের সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৭ আগস্ট) রাতে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

তিনি বলেন, ওই ঘটনার শুরু থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দুর্ঘটনার পর থেকে আজ সারাদেশে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা দল অভিযান চালায়।

তিনি আরো বলেন, ঘটনার পর পরই জড়িতরা ঢাকা ছেড়ে চলে গিয়েছিল।

সোমবার (১৫ আগস্ট) দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে পাঁচজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com