বুধবার, ০৭:৫৭ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ এবার এনসিপির গাড়িবহর বাহুবলে আটকে দিল পুলিশ

অবশেষে ব্রাজিল-আর্জেন্টিনার পণ্ড হওয়া সেই ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯০ বার পঠিত

অবশেষে বাতিলই হলো ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে মূলত দুদলের কারোরই আর আগ্রহ নেই। কেননা লাতিনে শীর্ষ চার দলই ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই নতুন করে পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না।

এর আগে গত বছর ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোয় বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী দু’দেশ। তবে ম্যাচ শুরু হওয়ার ৬ মিনিট পরই দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচটি থামিয়ে দেন। আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিড-১৯ বিধি ভেঙেছেন বলে অভিযোগ আনেন তারা। ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়।

ফিফা এরপর ওই ঘটনায় দুই দেশের ফুটবল সংস্থাকেই জরিমানা করে। এছাড়া ম্যাচটি ফের খেলতে হবে বলেও জানায়।

কিন্তু আপত্তি তুলে ফিফার আপিল কমিটিতে আবেদন করে দুই দেশ। তবে তাতেও কাজ হয়নি। পরে ক্রীড়ার সর্বোচ্চ আদালতেও গেছে তারা। অগাস্টের শেষে যার রায় হওয়ার কথা ছিল।

কিছুদিন আগেই ব্রাজিল ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছিল, খেলোয়াড়দের চোট ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি খেলতে চায় না তারা। তবে ফিফা ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তে ছিল অনড়। অবশেষে বাতিলই হলো।

বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত হওয়ায় ব্রাজিল ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলবে। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’থেকে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোকে পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com