মঙ্গলবার, ০৮:৩৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে উইন্ডিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

অধিনায়ক শাই হোপের অপরাজিত অর্ধশতকে ভর করে নেপালকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিদায় নিয়ৈছে নেপাল।

হোপ ৪৪ বলে ৬১ রানে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে শিমরন হেটমায়ার ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৩৪ রানের লক্ষ্য তারা ১৫.২ ওভারেই, হাতে ২৮ বল রেখে পূরণ করে ফেলে।

গ্রুপ ‘সি’-তে টানা তিন ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিশ্চিত করেছে সুপার এইট পর্বে জায়গা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নেপাল ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৩ রান। দিপেন্দ্র সিং আইরে ৪৭ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন। সোমপাল কামি ২৬ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার । তিনি ৪ উইকেট নেন ২৭ রানে। এছাড়া আরও চার বোলার একটি করে উইকেট শিকার করেন।

এই হারের ফলে টুর্নামেন্টের সুপার এইট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেল নেপালের।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৩৩/৮ (দীপেন্দ্র সিং আইরি ৫৮; জেসন হোল্ডার ৪/২৭)

ওয়েস্ট ইন্ডিজ: ১৫.২ ওভারে ১৩৪/১ (শাই হোপ ৬১*, শিমরন হেটমায়ার ৪৬*; নানদান ১/২৪)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com