রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের ভারত ম্যাচ খেলার সিদ্ধান্তে আইসিসির বাঁচল ২ হাজার কোটি টাকার বেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে সম্মত হওয়ার সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রায় ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার একশ বিশ কোটি টাকা) ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। এমনটিই জানিয়েছেন বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি বাতিল হলে সম্প্রচারস্বত্ব থেকে আয়, গেট মানি এবং বিভিন্ন স্পনসরশিপ চুক্তি মিলিয়ে যে বিপুল আর্থিক ক্ষতি হতো-এই সিদ্ধান্তে তা এড়ানো সম্ভব হয়েছে।

ভারতীয় মিডিয়া আরও জানায়, ম্যাচটি পুনরায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রভাব পড়ে ভ্রমণ ও পর্যটন খাতে। মুম্বাই–কলম্বো রুটে বিমানের ভাড়া হঠাৎ বেড়ে যায়। যেখানে আগে টিকিটের দাম ছিল প্রায় ১০ হাজার রুপি, সেখানে তা লাফিয়ে দাঁড়ায় ৬০ হাজার রুপি পর্যন্ত।

সোমবার পাকিস্তান সরকারের ঘোষণার পরই এই পরিবর্তন আসে। সরকার নিশ্চিত করে যে, পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ, পাশাপাশি শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য সদস্য দেশের সমর্থনসূচক যোগাযোগ পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার।’

এই সিদ্ধান্তে কলম্বোর হোটেল শিল্পও সন্তোষ প্রকাশ করেছে। তাদের প্রত্যাশা, ভারত ও পাকিস্তান থেকে আগত ক্রিকেটপ্রেমীদের কারণে বুকিং ও ব্যবসা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তবে ঘোষণার পর কিছু সমর্থকের মধ্যে বিভ্রান্তিও দেখা দিয়েছে। আগে যারা হোটেল বুকিং বাতিল করেছিলেন বা পাকিস্তানের ম্যাচ বয়কট করেছিলেন, তারা এখন আবার হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন-কেউ নতুন করে বুকিং দিতে, কেউবা রিফান্ড নীতিমালা জানতে। একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট রিফান্ড নিয়েও অনেকে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন।

উল্লেখ্য, শুরুতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনায় ঢাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পরবর্তীতে বিসিবি আইসিসির কাছে ভারতের বাইরে তাদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়।

বিসিবির অনড় অবস্থানের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। সংস্থাটি জানায়, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসির এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে-এই অভিযোগ তুলে পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে ম্যাচ খেলতে সম্মত হওয়ায় বিশ্ব ক্রিকেটে বড় আর্থিক ও কূটনৈতিক সংকট এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com