শনিবার, ১১:৪১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী ‎

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত
কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১(গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় নারীদের এক বিশাল ভ্যানর‍্যালী  অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য ওই ভ্যানর‍্যালীতে এলাকার হাজার হাজার নারী অংশগ্রহণ করে।
আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ওই বিশাল ভ্যানর‍্যালীটি অনুষ্ঠিত হয়।
‎
‎ওইদিন দুপুর ১২টায় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে ভ্যান র‍্যালীটি গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়ক ধরে পয়সারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে।
ভ্যান র‍্যালীটি শুভ উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
‎
‎ভ্যান র‍্যালীতে নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফারহানা খানম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, মহিলা দলের নেত্রী এডভোকেট সাজেদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ভ্যান র‍্যালীতে প্রায় পাঁচ শতাধিক রিক্সাভ্যান অংশগ্রহণ করে।
র‍্যালী চলাকালে নারীদের নিয়ে  জামাত আমিরের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে না না স্লোগান দেয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com