রবিবার, ০৬:১৯ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৬, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।(৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’ ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com