বুধবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অবশেষে দেবের বিপরীতে ফারিণ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পঠিত

শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় নব্বইয়ের দশকের গ্যাংস্টারের গল্পে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন ফারিণ। শ্রীলঙ্কায় ছবিটির শুটিং সম্পন্ন করেছেন তিনি। এবার গুঞ্জন উঠেছে আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। সেই ছবিতে তার নায়ক হতে পারেন ওপার বাংলার সুপারস্টার দেব।

দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তিনি জানালেন, ‘কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’

তিনি অনুরাগীদের প্রতি জানিয়েছেন, কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তিনি। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং নিয়েও ফারিণ কোনো মন্তব্য করতে নারাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com