বৃহস্পতিবার, ১০:৪৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কাবা শরিফ পরিষ্কার করলেন সৌদি যুবরাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫২ বার পঠিত

পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বিন আবদুল আজিজের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি।

আজ মঙ্গলবার সৌদি আরবের রাষ্টীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সকালে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরীফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।

কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এ ছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ার কাজে অংশ নেন। এ সময় সৌদি আরবের দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান।

নিয়মানুযায়ী প্রতি বছর দুবার কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। গতকাল সোমবার আরবি ১৪৪৪ হিজরি সালে প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এ স্থাপনা ধৌত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com