রবিবার, ১২:৪৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুব বিপদে আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য আদর্শ ও নিরাপদ নগরী গড়ার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় যুবদল এসে দাঁড় করায়, আরেক জায়গায় ছাত্রদল। ওরা বলে-ভাই, আপনি এটা করেন না কেন? আমি জিজ্ঞেস করি, আপনারা কোন দলের? ওরা বলে, কোনো দলই করে না। কিন্তু খোঁজ নিলেই দেখা যায়-কেউ যুবদলের সেক্রেটারি, কেউ ছাত্রদলের আহ্বায়ক। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না।

তিনি ঢাকা-৮ আসনকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পূর্ণাঙ্গ নগরীতে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, শিক্ষার্থীদের নিশ্চিন্তে থাকা, পুষ্টিকর খাবার পাওয়া ও শান্তিতে ঘুমানোর পরিবেশ তৈরি হবে। স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাটওয়ারী পিজি ও বারডেম হাসপাতালের রোগী ও স্বজনদের সুবিধার্থে ভালো মানের খাবারের হোটেল ও থাকার ব্যবস্থা নিশ্চিত করারও ঘোষণা দেন। এছাড়া রমনা ও শাহজাহানপুরের পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদক সমস্যার স্থায়ী সমাধানের কথা বলেন তিনি। সরকারি দখলকৃত জমি উদ্ধার করে শিশুদের খেলার মাঠ ও বয়স্কদের জন্য ব্যায়ামের পার্ক গড়ে তোলা হবে বলেও জানান।

তাঁর অন্যতম প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কাঁচাবাজারগুলো পরিকল্পিত ও আধুনিক করা, পলাশী মার্কেটের মতো বহুতল মার্কেট নির্মাণ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট কমানো এবং পরিবেশদূষণ রোধে কার্যকর উদ্যোগ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে আমাকে বলছেন, আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধেই কথা বলি। কিন্তু আমি কী করব-তা বলি না। তাই আজ এসব বিষয় তুলে ধরলাম। এগুলো কি ভালো, আশাব্যঞ্জক প্রতিশ্রুতি নয়? আমরা কি মানুষের জন্য ভালো কোনো আশ্বাস দিচ্ছি না? তাহলে কি তারা এসব দেখেও দেখছে না, নাকি দেখেও চুপ করে থাকে?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com