মঙ্গলবার, ০২:০৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মঙ্গলবার ময়মনসিংহ. গাজীপুর ও উত্তরার সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি গাজীপুর ও উত্তরার আজমপুরের জনসভাতেও যোগ দিবেন।

সোমবার বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানের সফর সূচির বিস্তারিত জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারম্যান মঙ্গলবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ঢাকায় ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে তিনি যোগ দিবেন। এদিন সন্ধ্যা ৭টায় উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।রাত ৮টায় গুলশানের বাসভবনে তার ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com