রবিবার, ১১:০৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সাবিনা ইয়াসমিনকে নিয়ে যা বললেন রুনা লায়লা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

সংগীতের জীবন্ত দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। বাংলা গানকে তারা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, ছড়িয়ে দিয়েছেন বিশ্বদরবারে। কিংবদন্তি এই শিল্পীরা গানে মাতিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্মকে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন একসঙ্গে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানই শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিনকে নিয়ে কথা বলেছেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রুনা লায়লা জানান, তিনি সাবিনা ইয়াসমিনের ভক্ত।

রুনা লায়লা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এত দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।’

এদিকে, রুনা লায়লাকে সর্বশেষ পাওয়া গেছে কোক স্টুডিও বাংলার ‘মাস্ত কালান্দার’ গানে। আর সাবিনা ইয়াসমিনও দীর্ঘ বিরতি কাটিয়ে নিয়মিত হয়েছেন গানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com