বুধবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

লিভারের জন্য উপকারী পানীয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

লিভার শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। লিভার ভালো না থাকলে হজমের সমস্যা দেখা দেয়। শরীরের নানা অঙ্গ বিকল হওয়ারও ঝুঁকি থাকে। এ কারণে নিয়মিত লিভারের যত্ন নেওয়া জরুরি।

কিছু কিছু খাবার আছে যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। যেমন-

১. গরম দুধ কিংবা গরম পানিতে হলুদ মিশিয়ে খেতে পারেন। হলুদ গুঁড়োর পরিবর্তে কাঁচা হলুদ বেটে নিতে পারলে ভালো। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এছাড়াও হলুদে থাকা কারকুউমিন নামের এক প্রকারের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
২.বর্তমানে মাচা গ্রিন টি  বেশ জনপ্রিয়। এর মূল উপকরণ হল গ্রিন টি, যা আমাদের লিভারের স্বাস্থ্যের বিশেষভাবে খেয়াল রাখে। মাঝে মধ্যে এই বিশেষ চা খেতে পারেন।

৩. ব্ল্যাক টি অর্থাৎ দুধ ছাড়া লিকার চা খেলে লিভারের স্বাস্থ্য ভাল থাকবে। দুধের পাশাপাশি চিনি বাদ দিতে পারলে আরও ভালো।
দুধ, চিনি ছাড়া চা খেলে অ্যাসিডিটি, গ্যাস, বদহজমের সমস্যা কম হবে। এইসব সমস্যা কম হলে এমনিতেই লিভারের স্বাস্থ্য ভালো থাকবে।

৪. দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফিও লিভারের জন্য উপকারী। ব্ল্যাক কফি খুব অল্প পরিমাণে খেলে তবেই উপকার পাবেন। বেশি খাওয়া হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে।

৫. সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খান। এই পানীয় আপনার লিভার ভালেঅ রাখতে ভিূমিকা রাখে। নিয়মিত এই পানরীয় খেলে অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দূর হবে। শরীর ডিটক্সের কাজও করবে এই পানীয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com