শনিবার, ০১:৪৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২৫ বছরে উন্নত দেশ হবে ভারত, স্বাধীনতা দিবসে মোদি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আজ (১৫ আগস্ট) ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। দিনটিকে নানাভাবে উদযাপন করছে ভারতীয়রা। বিশেষ দিনটি উপলক্ষে সকালেই দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়শীল থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত।

এদিন লালকেল্লায় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণে আগামী ২৫ বছরের রোডম্যাপ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, অনেক সংঘর্ষ আর ত্যাগের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা এসেছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পাঁচ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। পুরো পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক প্রত্যাশা। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা’।

এদিন রেড ফোর্টে ভাষণে নেতাজি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথা তুলে ধরেন মোদি। যারা ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এদিন কংগ্রেসকে ইঙ্গিত করে পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারেরই লাভ হয়। তাতে দেশের কোনও উপকার হয় না। সুতরাং ভারত থেকে পরিবারতন্ত্রের রাজনীতিকে অবশ্যই দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com