শুক্রবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

‎ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৮ জনের প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করবেন আদালত।

‎আজ রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন।

‎‎এদিন যুক্তিতর্ক উপস্থাপনে দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। ‎আর কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্কে অভিযোগ ‘প্রমাণ করতে পারেনি’ দাবি করে খালাস দাবি করেন।

‎‎এদিকে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের আরেক মামলায় রায়ের জন্য ২ ফেব্রুয়ারি রাখা হয়েছে।

‎‎মামলার অপর আসামিরা হলেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.),সাবেক সদস্য তন্ময় দাস,সাবেক সহকারি পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

‎‎গত বছরের ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক।

‎‎এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।

‎‎মামলাগুলোর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিন মামলার বিচার শেষে সাজার রায় এসেছে। শেখ রেহানা ও টিউলিপের একটি মামলারও রায় দিয়েছেন আদালত।

‎‎চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জয় ও পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে। এ ছাড়া শেখ রেহানার ৭ বছর এবং তার মেয়ে টিউলিপের ২ বছরের সাজা হয়েছে।

‎‎ববিসহ ১৮ জনের মামলায় ২৮ জন সাক্ষ্য দেন। গত ১৩ জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য শেষ হয়। একই দিন কারাগারে থাকা খুরশীদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। অপর আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।

‎‎পূর্বাচলে ১০ কাঠা প্লট দুর্নীতির অভিযোগ এনে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ববিকে প্রধান আসামি করে ১৬ জনের নামে মামলাটি করেন সংস্থার সহকারি পরিচালক এস.এম. রাশেদুল হাসান। মামলা দায়েরের মাত্র দুই মাস ১১ দিন পর ২৪ মার্চ তদন্তে প্রাপ্ত দুই আসামি শরীফ আহমেদ, সালাহ উদ্দিনসহ ববি, শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন রাশেদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com