বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামীকাল ‘আমি মায়ের কাছে যাব’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৫ বার পঠিত

১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। শোকাবহ এই দিনটিকে মাথায় রেখে নির্মিত হয়েছে কাহিনিচিত্র। নাম ‘আমি মায়ের কাছে যাব’।

সহিদ রাহমানের লেখা ‘মহামানবের দেশে’ গ্রন্থ অবলম্বনে নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন অন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিন। এই নাটকে শেখ রাসেলের গৃহশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান।

তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট যখন শিশু রাসেলকে হত্যা করা হয়, তখন তার বয়স ছিল ১০ বছর। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। নিষ্পাপ ও নিরপরাধ এই শিশুকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানব ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী হত্যাকাণ্ড হয়ে থাকবে। মৃত্যুর আগে শিশু শেখ রাসেলের কান্নাজড়িত কণ্ঠে শেষ কথা ছিল, “আমি মায়ের কাছে যাব”। সেই গল্পই দেখা যাবে এই কাহিনিচিত্রে।’

‘আমি মায়ের কাছে যাব’ গল্পে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ।

নির্মাতা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ‘আমি মায়ের কাছে যাব’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com